, ,

দেশে মোট ভোটার সংখ্যা দাড়াল ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

দেশের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।

বুধবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লক্ষ ২৯ হাজার ৭৪৯ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন।

মহিলা ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৯৭ জন।

নির্বাচন কমিশন সচিব আরও বলেন, গত ৩১ আগস্ট ঘোষিত ভোটার সংখ্যার তুলনায় আজ পর্যন্ত ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন ভোটার বেড়েছে। এই ভোটার তালিকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net