, ,

শিরোনাম :
বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক বরিশালে আবাসিক হোটেলে অপরাধের আখড়া টেকেরহাট সেতুর সংস্কারকাজে ধীরগতি: ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে রোগী ও যাত্রীরা বরিশালে কচ্ছপ গতিতে চলছে ক্যানসার কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ কারবারি আটক দেশে মোট ভোটার সংখ্যা দাড়াল ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার সাত জেলায় নতুন পুলিশ সুপার আ.লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল, শরীয়তপুর ও মাদারীপুরে ডাকাতি, ঢাকায় ফেরার পথে গ্রেপ্তার ৮ লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর আসামি গ্রেপ্তার

বরিশালে আবাসিক হোটেলে অপরাধের আখড়া

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

পর্যটক, ব্যবসায়ী কিংবা দূরদূরান্ত থেকে আসা মানুষের সাময়িক থাকার সুবিধার জন্য গড়ে উঠেছে আবাসিক হোটেল। কিন্তু সেই আবাসিক হোটেলের আড়ালেই যদি মাদক কারবার, প্রতারণা, ব্ল্যাকমেইলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। বরিশাল নগরীর কয়েকটি আবাসিক হোটেলকে ঘিরে এমন অভিযোগ দীর্ঘদিনের। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও গ্রেপ্তারের ঘটনা ঘটলেও অপরাধের নেপথ্যে থাকা মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের।

নগরীর পোর্ট রোড, ফলপট্টি, মহসিন মার্কেট, বিউটি রোড, রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার কয়েকটি আবাসিক হোটেলকে ঘিরে বিভিন্ন সময়ে মাদক কেনাবেচা, প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু চক্র হোটেলে আসা ব্যক্তিদের কৌশলে ফাঁদে ফেলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে অর্থ আদায়ের চেষ্টা করে। পাশাপাশি হোটেলের কক্ষ ব্যবহার করে মাদকসেবন ও কেনাবেচার অভিযোগও রয়েছে।

২০২৫ সালের ৫ অক্টোবর পোর্ট এলাকার হোটেল সী প্যালেসের দুটি কক্ষ থেকে ১৫০ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই বছরের বিভিন্ন সময়ে হোটেল স্বাগতম ও হোটেল খান থেকেও মাদকসহ একাধিক ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২৬ সালেও আবাসিক হোটেলকেন্দ্রিক মাদকবিরোধী অভিযানের ঘটনা সামনে এসেছে। একাধিক বার অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বরিশালে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। তিনি জানিয়েছিলেন, মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

সচেতন নাগরিকদের মতে, শুধু মাদকসেবী কিংবা হোটেল কর্মচারীদের আটক করে অপরাধ নির্মূল সম্ভব নয়। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতা, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আবাসিক হোটেলগুলোতে নিয়মিত ও আকস্মিক অভিযান, গোয়েন্দা নজরদারি এবং অতিথিদের পরিচয় যাচাই নিশ্চিত করা জরুরি।

নগরবাসীর প্রত্যাশা, পুলিশ কমিশনারের ঘোষিত জিরো টলারেন্স নীতির বাস্তব প্রতিফলন ঘটিয়ে বরিশালের আবাসিক হোটেলকেন্দ্রিক অপরাধ দমনে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net