বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৪

শিরোনাম :
জন্মস্থান বরিশালের উন্নয়ন দেখতে চান ভারতের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

জন্মস্থান বরিশালের উন্নয়ন দেখতে চান ভারতের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

dynamic-sidebar

বরিশাল নগরীর আরও উন্নয়ন দেখতে চান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বরিশালে আমার পূর্ব পুরুষের বাড়ি (বিএম কলেজের সামনে)। এই শহরের ডগলাস বোডিংয়ে আমি জন্মগ্রহণ করেছি। এই শহরকে অত্যন্ত ভালোবাসি। এই শহরের আরও উন্নতি দেখতে চাই। শনিবার বেলা ১১টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ভারপ্রাপ্ত মেয়র কেএম শহীদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় ভারপ্রাপ্ত মেয়র শহীদুল্লাহ আগামী দিনে বরিশাল নগরী নিয়ে সুন্দর পরিকল্পনার কথা জানান। এ সময় বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল কালাম, উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, বিসিসি’র কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বিসিসির ২০ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম জাকির হোসেন তার জন্মস্থান এলাকার একটি রাস্তার নামকরন তার দাদুর নামে করার আশাস দেন। পাশাপাশি তার কোন কর্মপরিকল্পনা থাকলে তা বাস্তবায়ন করার আশাও প্রাকাশ করে সিটি করপোরেশনের কর্মকর্তারা। পরে সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গা ঘুরে দেখানো হয় তাকে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net