৬ দিনের জন্য বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ভারপ্রাপ্ত মেয়র’র দায়িত্ব গ্রহন করলেন ১ নম্বর প্যানেল মেয়র ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী কেএম শহীদুল্লাহ সহিদ। বিসিসি মেয়র আহসান হাবিব কামাল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘সিটি নেট কনগ্রেস-২০১৭’ এ অংশ নিতে শ্রীলঙ্কায় যাওয়ায় রবিবার ৪ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত সিটি করপোরেশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এক নম্বর প্যানেল মেয়র হাজী সহিদকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেন। গত ৩১ অক্টবর মেয়র আহসান হাবিব কামাল এক অফিস আদেশে কেএম শহীদুল্লাহ সহিদকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেন। রবিবার ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি। এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন কেএম শহীদুল্লাহ সহিদ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply