রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৭

জেএমবির পলাতক দুই সদস্য গাজীপুরে গ্রেফতার

জেএমবির পলাতক দুই সদস্য গাজীপুরে গ্রেফতার

dynamic-sidebar

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এজাহারভুক্ত পলাতক দুই সদস্যকে গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল মোমেন ওরফে আদিল (২৫) ও আরিফ হোসেন (২০)।

গত ২৩ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে এজাহারভুক্ত জেএমবির সদস্য সোহেব শেখ ও রফিকুল ইসলামকে আটকের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে এ দুই সদস্যকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, মোহাম্মদপুরে আটক জেএমবির সদস্য সোহেব শেখ ও রফিকুল ইসলামের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আব্দুল মোমেন, আরিফ হোসেন, আব্দুর রহিম, শামীমসহ আরও কয়েকজন জেএমবি সদস্যের নাম প্রকাশ পায়।

এরপর র‌্যাব-২ ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে আব্দুল মোমেন ওরফে আদিল ও আরিফ হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল মোমেন বগুড়ার গছাইল হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। তিনি তার মোবাইলের মেমোরিতে ফোন-ফ্যাক্সের দোকান হতে বিভিন্ন হুজুরসহ মুফতি জসিম উদ্দিন রাহমানীর ওয়াজ লোড করে শুনতেন। এভাবে তিনি মুফতি জসিম উদ্দিন রাহমানীর ওয়াজের প্রতি আকৃষ্ট হয়ে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন।

আরিফ হোসেন নওগাঁওয়ের মধইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। মুফতি জসিম উদ্দিন রাহমানীর বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, গত ২৩ জুলাই জেএমবির সদস্যরা নাশকতা চালানোর জন্য সিদ্ধান্ত নিতে একত্রিত হয়েছিল। তবে র‌্যাবের অভিযানে দু’জন আটক হলেও পালাতে সক্ষম হন তারা। তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net