শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৫

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বরিশালে নেশার টাকা না পেয়ে রান্নাঘরে অগ্নিসংযোগ

বরিশালে নেশার টাকা না পেয়ে রান্নাঘরে অগ্নিসংযোগ

dynamic-sidebar

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামে মাদক কেনার টাকা না পেয়ে রান্নাঘরে আগুন দিয়েছে সবুজ কুমার গাইন (২৬) নামে এক যুবক। রবিবার দুপুরে এ ঘটনার পরপরই সবুজকে আটক করে পুলিশ।

সবুজ ওই গ্রামের জীবন কুমার গাইনের ছেলে।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, চাঁদশী গ্রামের জীবন কুমার গাইনের ছেলে সবুজ কুমার মাদক সেবন করে প্রায়ই বাড়ি ফিরে মাতলামিসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আসছিল। মাদক কেনার টাকার জন্য সবুজের অত্যাচারে পরিবারের অন্যান্য সদস্যরা অতিষ্ঠ। মাদকসেবী ছেলের অত্যাচারে
অতিষ্ঠ হয়ে তার মা ও বাবা শুক্রবার বিকেলে নিজ বাড়ি ছেড়ে এক নিকট আত্মীয়র বাড়ি অবস্থান নেয়।

এদিকে, মাদক কেনার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সবুজ কুমার রবিবার বেলা ১২টার দিকে নিজেদের রান্না ঘরে অগ্নিসংযোগ করে। এসময় বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণ এবং মাদকসেবী সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় উজিরপুরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়া সবুজের মা ও বাবাকে থানায় খবর দেয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসআই তরিকুল।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net