বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৫

শিরোনাম :

বরিশালে বেড়েছে নতুন করদাতা

dynamic-sidebar

বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত ৭দিনব্যাপী আয়কর মেলায় করদাতাদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। মেলায় প্রতিদিন নতুন করদাতা সৃষ্ঠি হওয়ার পাশাপাশি রিটার্ন করদাতাদের ভীড় পড়েছে। মেলায় প্রতিদিন ক্যাডেট কলেজ সহ নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদেরকে আয়কর,রিটার্ন সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন দেওয়া হচ্ছে। আয়কর মেলায় চারদিনে রাজস্ব আয়কর আদায় করা হয়েছে ২কোটি ১২ লক্ষ টাকা এর পাশাপাশি করদাতারা রিটার্ন দিয়েছে ৩ হাজার ৮শত ৯৪জন,নতুন করদাতা নতুন(ই-টিন)সৃস্টি হয়েছে ২শত ১৭ জন। মেলায় বরিশাল কর অঞ্চল প্রধান(অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাহিদ হাসান,অতিরিক্ত কর কমিশনার মোঃ আবুল বাসার আকন ও সহকারী কর কমিশনার (প্রশাসন) মেহেদী মাসুদ ফয়সাল,বিদ্যুৎ সিকদার সহ আয়করের সকল প্রর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ পর্যন্ত ৪১ হাজার ২শত ২৯জনকে সেবা প্রদান করেন। মেলায় সকাল থেকে বিকাল পর্যন্ত মহিলা-পুরুষ সহ বিভিন্ন ধনাঢ্য ঘরের শিক্ষার্থীদেরও কর দিতে দেখা যায়।
আজ রোববার দুপুরে অশ্বিনী কুমার টাউন হলের আয়কর মেলা পরিদর্শনে এসে বরিশাল গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) সিইও কর্নেল শরিফুজাজামান বিভিন্ন করদাতা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন দেশের উন্নয়নের স্বার্থে সকল অর্থ বিত্তবানদের আয়কর দিয়ে দেশের উন্নয়নমুলক কাজে সরকারের সাথে অংশিদার হওয়া। দেশ এগিয়ে নিতে হলে অনেক কিছুর প্রয়োজন দেখা দেয়। যা দেশের জনগনরাই দিয়ে থাকেন আয়করের মাধ্যমে। পড়ে তাকে কর অঞ্চল প্রধান মোহাম্মদ জাহিদ হাসান শুভেচ্ছা জানান। উল্লেখ্য ২০১৬ সালের আয়কর মেলায় চারদিনে রাজস্ব আদায় হয়েছিল ১কোটি ৮২ লক্ষ টাকা। সহকারী কর কমিশনার (প্রশাসন) মেহেদী হাসান মাসুদ বলেন গতবারের চেয়ে এবার আয়করদাতারা অনেক সচেতন। যার কারনে এবার আয়করদাতাদের মেলায় প্রচুর ভীড় লেগে আছে। চলতি আয়কর মেলা ৬ কোটি টাকা রাজস্ব আয়কর আদায় করার টার্গেট নিয়ে গত ১লা নভেম্বর ৭দিন ব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net