সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩২

বরিশালে নারীকে পিটিয়ে আহত

dynamic-sidebar

বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ায় এক মহিলাকে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে গত শনিবার উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রামের নুর ইসলাম সরদারের স্ত্রী মেহেনারা বেগম (৩৫) কে একই গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে মাহাবুব হাওলাদার,সেলিম হাওলাদার তার ছেলে হৃদয় হাওলাদার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ইসলামের বাড়ির ভিতরে ডুকে তার স্ত্রী মেহেনারা বেগমকে বেধম মারধর করে। এ সময় তাকে সহ তার বিবাহিত কন্যা পপি
খানম,সোনিয়া ও জেএসসি পরীক্ষার্থী তামান্নাকেও মারধর করে শ্লীলতাহানী ঘটায় বলে মেহেরান বেগম অভিযোগ করেন। ঘটনার সময় নুর ইসলাম ঘরে থাকলেও হামলাকারীদের ভয়ে স্ত্রীকে রক্ষা করতে সাহস পায়নি বলে তিনি জানান। হামলাকারীরা চলে যাবার পরে স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগীতায় বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। এ ব্যপারে অভিযুক্তদের না পাওয়ায় তাদের কোন বক্তব্য জানা যায়নি।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net