শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪২

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
বরিশালে উত্তর জেলা বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে উত্তর জেলা বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

৭ নভেম্বর উপলক্ষে (জাতীয় বিপ্লব ও সংহতি দিবস) বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ নভেম্বর) দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে উত্তর জেলা বিএনপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ্ উদ্দিন ফরহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।

মজিবর রহমান সরোয়ার তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের একের পর এক
মামলায় জড়িয়ে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু আমাদের নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। রাজপথে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের ওপর পুলিশি হামলাই প্রমান করে এ সরকার ভীতু হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, হামলা-মামলা উপেক্ষা করে খালেদা জিয়ার আহ্বানে আগামী নির্বাচনে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু প্রমুখ।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net