শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০২

শিরোনাম :
হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন
‘নেতারা নিজের পাহারাদার বানাতে কমিটিতে নাম দেয়’

‘নেতারা নিজের পাহারাদার বানাতে কমিটিতে নাম দেয়’

dynamic-sidebar

নতুন কমিটির করার ক্ষেত্রে দলের নেতাদের সুপারিশ নিয়ে নাম দেওয়া হয়। নেতারা তাদের পছন্দের নাম দিয়ে থাকেন। তখনই স্থানীয় নেতাদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয় এবং অরাজকতা সৃষ্টি হয়। নেতারা যাদের নাম কমিটিতে দেয় তাদেরকেনেতারা নিজেদের পাহারাদার বানাযতেই নাম দেন বলে জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ স্বীকৃতি পাওয়া উপলক্ষে অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমিতো কোনো নেতার নাম কমিটিতে দেই না। আর কমিটি গঠন করবে ছাত্রলীগ। এখানে নেতাদের কথা কেন কমিটি হবে? মুক্তিযোদ্ধের সময় ছাত্রলীগের ভূমিকা আছে। সিলেট ও চট্টগ্রামের মারামারি ঘটনার এড়িয়ে গেলে হবে। সত্যকে স্বীকার না করে এড়িয়ে গেলে নিজেদেরই ক্ষতি হবে। এখন একটা বিষয় দেখা যায় যে, কোনো ঘটনা বা সমস্যা হলেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়, ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেয়। আসলে কমিটি বিলুপ্ত করে সকল সমস্যা সমাধান হয় না। অপরাধ যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে তিনি।

ছাত্রলীগের সভাপতি মো: সাইফুর রহমান সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net