বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৫

শিরোনাম :
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

dynamic-sidebar

সমাবেশ আলোচনা সভা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে বরিশালে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। শনিবার প্রথম প্রহরে সোহেল চত্বরে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মোহাম্মদ ইউনুস বলেন, এই যুব শক্তি বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীনের যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। ভূমিক রেখেছে সোনার বাংলা গড়তে। এই যুবলীগ এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছে। এসময় তিনি জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকার আহবান জানান যুবলীগের নেতা কর্মীদের প্রতি।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী, যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ।

সমাবেশের পর একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগর, উপজেলা ও জেলা যুবলীগের নেতা-কর্মীরা অংশ নেয়।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net