শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০১

শিরোনাম :
বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত

আশরাফের বাসায় গেলেন কাদের

dynamic-sidebar

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে সৈয়দ আশরাফুল ইসলামের বেইলি রোডের সরকারি বাসভবনে যান ওবায়দুল কাদের। তিনি সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন এবং স্ত্রী শীলা ইসলামের মৃত্যুতে জনপ্রশাসনমন্ত্রীকে সমবেদনা জানান।

সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিব এ কে এম সাজ্জাদ হোসেন শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলাম গত ২৩ অক্টোবর লন্ডনে মারা যান। এ সময় সৈয়দ আশরাফ সেখানে ছিলেন। লন্ডন থেকে গত ৪ নভেম্বর তিনি দেশে ফিরে আসেন।

আজ (শনিবার) বিকেলে শীলা ইসলামের কুলখানি অনুষ্ঠিত হবে। বিকেলে গাজীপুরে দলের একটি কর্মসূচিতে যোগ দেবেন ওবায়দুল কাদের। তাই কুলখানিতে থাকতে পারবেন না। এ কারণে তিনি সকালে জনপ্রশাসনমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ারুল কবির প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net