শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩২

শিরোনাম :
লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ
পাথরঘাটায় তরুণীকে ধর্ষণের পর হত্যা, ছাত্রলীগের চার নেতাসহ গ্রেফতার ৫

পাথরঘাটায় তরুণীকে ধর্ষণের পর হত্যা, ছাত্রলীগের চার নেতাসহ গ্রেফতার ৫

dynamic-sidebar

বরগুনার পাথরঘাটায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে পাথরঘাটা কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনাল দানিয়াল (২২), সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট (২১), সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান (১৯) উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. মাহমুদ (১৮) ও কলেজের নৈশপ্রহরী মো. জাহাঙ্গীর হোসেন (৪৪)।
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম সাংবাদিকদের জানান, চলতি বছরের ১০ আগস্ট দুপুরে পাথরঘাটা কলেজের পশ্চিম পাশের পুকুর থেকে অজ্ঞাত এক তরুণীর গলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে দীর্ঘ সময় ধরে লেগে থাকে বরগুনার পুলিশ সদস্যরা। পরে তথ্য পেয়ে গত শুক্রবার (১০ নভেম্বর) পাথরঘাটা কলেজের নৈশপ্রহরী জাহাঙ্গীরকে গভীর রাতে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। জাহাঙ্গীর কিছু তথ্য দেন এবং সর্বশেষ আদালতে জাহাঙ্গীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জাহাঙ্গীরের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার (১১ নভেম্বর) রাতে ছাত্রলীগ নেতা মাহমুদ ও রায়হানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় মাহমুদকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা স্বীকার করে এবং একইসঙ্গে সে নিজেকে জড়িয়ে আরও ৫ জনের নাম প্রকাশ করে। মাহমুদের দেওয়া তথ্যে কলেজ ছাত্রলীগ সভাপতি রুহি আনাল দানিয়েল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টকে গ্রেফতার করা হয়। এই মামলায় পাঁচ জনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
পুলিশ সুপার বিজয় বসাক আরও জানান, এখনও পর্যন্ত নিহত তরুণীর পূর্ণ পরিচয় পাওয়া যায়নি। তবে রবিবার (১২ নভেম্বর) গ্রেফতার দানিয়েল এবং সাদ্দামকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তরুণীর পরিচয় পাওয়া যাবে বলে মনে করেন পুলিশ সুপার বিজয় বসাক। সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার আদ্যপান্ত সব কিছু এখনও প্রকাশ করতে অস্বীকৃতি জানান পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net