, ,

শিরোনাম :
গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক

বরিশালে ১০ মন জাটকাসহ আটক-২ জনের কারাদন্ড

dynamic-sidebar

বরিশাল নগরের নথুল্লাবাদ বাসষ্ট্যান্ড এলাকা থেকে একটি পিকআপ ভর্তি ১০ মণ জাটকাসহ ২ জনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে আটককৃত দুজনের প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এরআগে আজ ভোররাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে এগুলো আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। অভিযানে ট্রাকের ওপরে ৭মন বড় সাইজের ইলিশ দিয়ে ১০ মন জাটকা ঢেকে রাখা হয়েছিলো। বিষয়টি
নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনায়ার হোসেন জানান, পিকআপটিতে জাটকাগুলো কৌশলে ভরে নিয়ে পটুয়াখালী থেকে খুলনা পাঠানো হচ্ছিলো। গোপনসংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাটকাসহ ২ জনবে আটক করা হয়। যাদের পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা কুলসুম মনি পরিচালিত ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে জব্দকৃত জাটকাগুলো নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net