, ,

শিরোনাম :
গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক
বরিশালে ৬ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বরিশালে ৬ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

dynamic-sidebar

বেতন ভাতা ও পেনশনসহ সকল সুযোগ-সুবিধা সরকারি কোষাগার থেকে পাওয়ার দাবিতে বরিশাল জেলার ৬ পৌরসভায় পূর্নদিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯টায় জেলার ৬ পৌরসভা মুলাদী, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে নিজ নিজ অফিস চত্ত্বরে অবস্থান নেয়।
বিকেল
৫টা পর্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিটি সমাবেশে বক্তারা তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী দেন বক্তারা।

এদিকে ৬ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা একযোগে কর্মবিরতি পালন করায় সেবাধর্মী ওইসব প্রতিষ্ঠানে সোমবার কোন সেবাই পাননি নাগরিকরা। কাজ সম্পন্ন করতে না পেরে নিরাশ হয়ে বাড়ি ফিরে গেছেন তারা।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net