শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৬

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে ২ দুই দিনের রিমান্ড মঞ্জুর

তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে ২ দুই দিনের রিমান্ড মঞ্জুর

dynamic-sidebar

বরগুনার পাথরঘাটায় তরুণীকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ লুকানোর ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার পাথরঘাটা কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রুহি আনান দানিয়াল ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ডিবি পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চার ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও মো. মিজানুর রহমান বলেন, ‘ডিবির পক্ষ থেকে আদালতে দুই জনকে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।’

পাথরঘাটা থানার ওসি এস.এম. জিয়াউল হক বলেন, ‘রবিবার (১২ নভেম্বর) বিকালে ছাত্রলীগ নেতা মাহমুদ ও মাহিদুল ইসলাম রায়হানকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য নিয়ে আসলেও শুধু মাহমুদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দি না দেওয়ায় মাহিদুল ইসলাম রায়হানকে রিমান্ড চাইলে শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net