, ,

শিরোনাম :
গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক
বরিশালে সাপুড়েকে হত্যা চেষ্টার মামলায় ৬ জনের বিরুদ্ধে চার্জশীট

বরিশালে সাপুড়েকে হত্যা চেষ্টার মামলায় ৬ জনের বিরুদ্ধে চার্জশীট

dynamic-sidebar

সাপুড়েকে হত্যা চেষ্টার মামলায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশীট) জমা দেয়া হয়েছে।
আদালতে উপস্থাপনের উদ্দেশ্যে সোমবার (১৩ নভেম্বর) সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এর কাছে চার্জশীট জমা দেয়া দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম।

চার্জশীটে অন্যান্য অভিযুক্তরা হলো- নগরীর ২২নং ওয়ার্ডের জিয়া সড়ক এলাকার বাসিন্দা ও ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম রাজা, একই এলাকার বাসিন্দা মৃণাল কান্তি আইচ সরকারের ছেলে সুবীর আইচ সবুজ ওরফে সরজিৎ চন্দ্র আইচ সরকার, মোতালেব সিকদারের ছেলে মোঃ ফিরোজ সিকদার, আজহার মোল্লার ছেলে মাসুদ মোল্লা ও নবগ্রাম রোডের পিয়নবাড়ির মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম বাদশা।

চার্জশীট সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জিয়া সড়ক এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো তরিকুল ইসলাম রাজা। মাদক ব্যবসা আরো প্রসারিত করার জন্য চলতি বছরের ৯ এপ্রিল নগরীর জিয়া সড়কের বাসিন্দা মান্না পাহাড়ীকে সাপের বাক্সে করে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা বহনের প্রস্তাব দেয় মাদক ব্যবসায়ি রাজা। অস্বীকার করলে মান্না পাহাড়ীকে গত কয়েক মাস ধরেই নানাভাবে হুমকী দিতে থাকে রাজা ও তার লোকজন।

এ নিয়ে ৩০ এপ্রিল থানায় রাজার বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী করেন মান্না পাহাড়ী। এতে রাজার পক্ষ নিয়ে মুঠোফোনে মান্নাকে হুমকী দেয় বিসিসি’র ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর
ইসরাত আমান রূপা। হুমকিতে কাউন্সিলর রূপা রাজাকে তার লোক বলে প্রকাশ করেন। প্রানে বেঁচে থাকতে চাইলে রাজাকে বিরক্ত না করার জন্য মান্নাকে হুশিয়ারও করেন কাউন্সিলর রূপা। বাংলাদেশে কোথাও কোন সাহায্যের প্রয়োজন হলে তাকে জানানোর জন্য বলেন তিনি।

এ ঘটনায় মান্না পাহাড়ী রূপার বিরুদ্ধেও একটি সাধারন ডায়েরী করেন। এ নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশ হলে মান্না পাহাড়ীর উপর আরো ক্ষিপ্ত হয় কাউন্সিলর রূপা।

এর পরিপ্রেক্ষিতে গত ১৯ জুলাই রাত ৯ টায় মান্না পাহাড়ি জিয়া সড়কে মদিনা মসজিদের সামনের একটি দোকানে ডিম নিতে যায়। এসময় পূর্বের ঘটনার জের ধরে রূপার নির্দেশে রাজাসহ অন্যান্য অভিযুক্তরা মিলে মান্না পাহাড়ীকে হত্যার উদ্দেশ্যে উপুর্যপুরী কুপিয়ে জখম করে। পরে মৃত ভেবে তাকে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ২০ জুলাই মান্নার স্ত্রী কাজল বেগম বাদী হয়ে উল্লেখিতদের আসামী করে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় কাউন্সিলর রূপাকে হুকুমের আসামী করা হয়। ওই দিনই মামলার হুকুমের আসামী সিটি কর্পোরেশনের সংরক্ষিত (১৬, ১৭, ১৮ নং ওয়ার্ড) নারী কাউন্সিলর ইসরাত আমান রূপাকে তার ব্রাউন কম্পাউন্ড বাসা থেকে গ্রেপ্তার করে কোতায়ালি থানা পুলিশ। পরে আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পান তিনি। তাছাড়া একে একে ৪ আসামিকে আটক করা হলে মামলার প্রধান আসামী রাজা আদালতে আত্মসমর্পন করে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net