রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৯

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের নতুন ভিসি ড. জাহাঙ্গীর আলম

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের নতুন ভিসি ড. জাহাঙ্গীর আলম

dynamic-sidebar

বরিশালের স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে (ইউজিভি) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ^বিদ্যালয়সমূহের উপাচার্য মো. আবদুল হামিদের আদেশক্রমে তাঁকে আগামী ৪ বছরের জন্য এ নিয়োগ প্রদান করা হয়।

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ সূত্র জানায়- ড. আলম এর আগে এই বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ড. জাহাঙ্গীর আলম ১৯৫২ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় থেকে কৃষি অর্থনীতি বিষয়ে এম.এসসি এবং ১৯৮৩ সালে নিউজিল্যান্ডের ক্যান্টারবারি বিশ^বিদ্যালয় হতে একই বিষয়ে পিএইচ.ডি. ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে ১৯৯৮ সালে তিনি লিংকন বিশ^বিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

দেশে ও বিদেশে তাঁর দেড় শতাধিক গবেষণা নিবন্ধ ও পুস্তক প্রকাশিত হয়েছে। ১৯৮০ সালে তিনি কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার এবং ২০০৪ সালে বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার প্রদত্ত ড. এস.ডি. চৌধুরী স্বর্ণপদক লাভ করেন।

বীর মুক্তিযোদ্ধা ড. জাহাঙ্গীর আলম বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের একজন সদস্য-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net