রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩১

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বিএম কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসে পুলিশের তল্লাশী : অস্ত্র উদ্ধার

বিএম কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসে পুলিশের তল্লাশী : অস্ত্র উদ্ধার

dynamic-sidebar

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে স্বশস্ত্র সংঘর্ষের সূত্র ধরে কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসে অভিযান চালিয়েছে পুলিশ।

এসময় হলের বিভিন্ন কক্ষ থেকে বেশ কিছু সংখ্যক ধারালো অস্ত্র উদ্ধার করেছেন তারা। পাশাপাশি আটক করা হয়েছে দুই বহিরাগত যুবককে। মঙ্গলবার রাতে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় এই তল্লাশী অভিযান চালিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানা পুলিশের সেকেন্ট অফিসার উপ-পরিদর্শক (এসআই) সত্য রঞ্জন খাসকেল বলেন, মঙ্গলবার সন্ধ্যার পরে বিএম কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষ ধারালো অস্ত্র
নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। তাছাড়া সংঘর্ষে ৪ জন আহত হয়। এই ঘটনায় ছাত্রলীগের এক পক্ষের কর্মী শুভ সহ দু’জনকে আটক করে পুলিশ।

তিনি বলেন, এই ঘটনার সূত্র ধরে মঙ্গলবার দিবাগত গভির রাতে ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসে (মুসলিম হল) এর সুপারকে সাথে নিয়ে হলের ভেতরে তল্লাশী অভিযান পরিচালিত হয়। এসময় ছাত্রাবাসের বিভিন্ন রুম থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১০টি ছোট রড, ৯টি পাইপ, ১টি বগি দা’ এবং ১টি চাকু উদ্ধার করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net