, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
বরিশালে আট দফা দাবীতে ট্রেড ইউনিয়নের কেন্দ্রের মানববন্ধন

বরিশালে আট দফা দাবীতে ট্রেড ইউনিয়নের কেন্দ্রের মানববন্ধন

dynamic-sidebar

২০০৬ ও ২০১৩ সালের শ্রম আইনের সংশোধন, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে এককালিন ১৫লক্ষ টাকা ক্ষতিপুরন, কর্মস্থলে নিরাপত্তা, পেনশনস্কীমসহ আটটি দাবীতে বরিশালে মানবন্ধন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। বরিশাল জেলা কমিটির উদ্যোগে বুধবার সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ মানববন্ধন কর্মসূচীর আয়াজন করা হয়। মানববন্ধনে সংগঠনের বরিশাল জেলা কমিটির সভাপতি মোছলেম সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরিশার মহানগর কমিউনিস্ট পার্টির সভাপতি এ কে আজাদ, সাধারন সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রর হাবিবুর রহমান, জালাল
উদ্দিন প্রমুখ। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট একে আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রম আইন শ্রমিক বান্ধব করতে হবে। মজুরী বৈষম্য দূর করে শ্রমিকদের টিকে থাকার ব্যবস্থা করতে হবে। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা এবং পেনশস্কীম চালু করতে হবে। এজন্য শ্রমিক বান্ধব শ্রমনীতি বাস্তবায়ন করার দাবী করেন তিনি। মানববন্ধনে বক্তারা মালিকদের নির্যাতন ও কর্মক্ষেত্রে আহতের চিকিৎসাসহ পঙ্গুত্ব বরণকারী শ্রমিকদের ২০লক্ষ টাকার ক্ষতিপূরন, নিরপদ কর্মস্থল, কল-কারখানা, শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের জন্য পেনশন স্কীম চালুসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন।

 

।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net