, ,

শিরোনাম :
বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী গৌরনদীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার

বরিশালে ১১ হাজার ইয়াবাসহ যুবক আটক

dynamic-sidebar

বরিশালের গৌরনদীতে ১০ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া নামক স্থানে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আটক সালমান হোসেন ইমরান (২৫) বরিশাল নগরের ১৫ নম্বর ওয়ার্ডের আমিরকুটির এলাকার মতিয়ার রহমান হাওলাদারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন
বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে লাল রংয়ের পালসার ব্রান্ডের মোটরসাইকেলসহ ইয়াবাবহনকারী সালমান হোসেন ইমরানকে গতিরোধ করা হয়। পরে ইমরানের সঙ্গে থাকা ব্যাগ থেকে ১০ হাজার ৯শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোটরসাইকেলযোগে সে বরিশাল থেকে ঢাকা যাচ্ছিলো।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net