বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৮

বরিশালে ১১ হাজার ইয়াবাসহ যুবক আটক

dynamic-sidebar

বরিশালের গৌরনদীতে ১০ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া নামক স্থানে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আটক সালমান হোসেন ইমরান (২৫) বরিশাল নগরের ১৫ নম্বর ওয়ার্ডের আমিরকুটির এলাকার মতিয়ার রহমান হাওলাদারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন
বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে লাল রংয়ের পালসার ব্রান্ডের মোটরসাইকেলসহ ইয়াবাবহনকারী সালমান হোসেন ইমরানকে গতিরোধ করা হয়। পরে ইমরানের সঙ্গে থাকা ব্যাগ থেকে ১০ হাজার ৯শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোটরসাইকেলযোগে সে বরিশাল থেকে ঢাকা যাচ্ছিলো।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net