বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৫

শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে স্মার্ট ফোন নিষিদ্ধ হচ্ছে

পরীক্ষাকেন্দ্রে স্মার্ট ফোন নিষিদ্ধ হচ্ছে

dynamic-sidebar

প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষাকেন্দ্রে স্মার্ট মোবাইল ফোন নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার দশম সংসদের ১৮তম অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। এছাড়া কোচিং বাণিজ্য বন্ধে শিগগিরই একটি আইন প্রণয়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিজি প্রেস কিংবা প্রশাসনের মাধমে প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। আগে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে অর্থাৎ সকালের দিকে কিছু শিক্ষকের হাতে প্রশ্ন দেওয়ায় তা ফাঁস হয়ে যেত। এটা এখন বন্ধ করা হয়েছে। এখন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশের নিয়ম করা হয়েছে। শিক্ষকদেরও মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে মন্ত্রী জানান, এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net