বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৫

শিরোনাম :
বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে এনামুল হক বাহার নির্বাচিত

বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে এনামুল হক বাহার নির্বাচিত

dynamic-sidebar

বরিশাল অফসিঃ


বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপ-নির্বাচনে এনামুল হক বাহার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার দিনভর কঠোর নিরাপত্তার মাধ্যমে ভোট গ্রহন করা হয়। এতে বাহার ঘুড়ি প্রতীক নিয়ে ৩ হাজার ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জিএম আক্তার হোসেন। টিফিন কেরিয়ার প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৪৬৫ ভোট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্রার্থী আলতাফ হোসেন রেডিও প্রতীক নিয়ে ৭৭৯, আমীর হোসেন মিঠু লাঠিম প্রতীক নিয়ে ৯৪০, লুৎফর রহমান ঠেলাগাড়ি প্রতীক নিয়ে ৬৫৭, নুরুল ইসলাম। ট্রাক্টর প্রতীক নিয়ে ৪৮, শেখ জিয়াউর রহমান ব্যাডমিন্টন প্রতীক নিয়ে ৫ ও মো. শামীম ৩ ভোট পেয়েছেন। সদর উপজেলার নির্বাচন অফিসার আব্দুল মান্নান জানান, ওয়ার্ডের মোট ভোটার ছিল ১১ হাজার। এর মধ্যে ৭ হাজার ৮৮ জন ভোট দিয়েছেন। উল্লেখ্য ২০১৬ সালের ১১ নভেম্বর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত পিকনিকে গিয়ে মস্তিস্কে রক্তক্ষরণে ইন্তেকাল করেন কাউন্সিলর রেজভী চৌধুরী। এতে করে ওই ওয়ার্ডের কাউন্সিলরের পদটি শূন্য হয়। পরে তিন মাসের জন্য ভারপ্রাপ্ত কাউন্সিলররের দায়িত্ব দেয়া হয় ২১নং ওয়ার্ডের কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদারকে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net