শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪১

শিরোনাম :
জেএসসি: শেষ দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৩৩০

জেএসসি: শেষ দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৩৩০

dynamic-sidebar

বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার শেষ দিনে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিনের পরীক্ষায় বরিশাল বোর্ডের ১৭২টি কেন্দ্রে ৩ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেষ দিনের এ পরীক্ষায়- বরিশাল জেলায় ৯৬৯ জন, ঝালকাঠিতে ৩৪৮, পিরোজপুরে ৩৮৫, পটুয়াখালীতে ৬৫০, বরগুনায় ৩৬২ এবং ভোলা জেলায় ৬১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এবছরের পরীক্ষায় গড় হিসাবে অনুপস্থিতির হার কিছুটা কমেছে বলে জানান তিনি।

এবছর বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ২১ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী রয়েছে, যা গত বছর ছিল ১ লাখ ১৭ হাজার ৪৫৬ জন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net