শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৫

মলম পার্টির খপ্পরে দুই বাসযাত্রী, আটক ১

dynamic-sidebar

বরিশালে বাসযাত্রীর টাকা নেওয়ার সময় শাহ আলম নামে মলম পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠি থেকে বাসযোগে বরিশালে আসছিলেন ঝালকাঠি পশু হাসপাতালের অফিস সহকারী বাবুল প্যাদা (৪০) ও অজ্ঞাত ২৮ বছরের এক যুবক।

বাসের মধ্যেই তারা মলম পার্টির খপ্পরে পড়েন। এসময় মলমপার্টির সদস্যরা ওই দুই যাত্রীর কাছে থাকা টাকাসহ সবকিছু নেওয়ার চেষ্টা করে।
বাসের অন্য যাত্রীরা বিষয়টি টের পেয়ে মলম পার্টির সদস্য শাহ আলমকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ রুপাতলী থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। অচেতন অবস্থায় ২ বাসযাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, অজ্ঞান হওয়া যাত্রীদের জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তাদের জ্ঞান ফেরার পর মামলার প্রস্তুতি নেওয়া হবে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net