শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৮

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
বরিশাল জেলা ছাত্রদলের মিছিল পুলিশের বাধায় পন্ড

বরিশাল জেলা ছাত্রদলের মিছিল পুলিশের বাধায় পন্ড

dynamic-sidebar

কেন্দ্রীয় ছাত্রদল সাধারন সম্পাদক আকরাম উল হাসান মিন্টুকে গ্রেপতার করার প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশী বাধায় পন্ড হয়ে যায়। আজ বিকাল ৪টায় অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে জেলা ও মহানগর ছাত্রদল। জেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক আরিফুর রহমান মুন্নার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখে জেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সুজন, মহানগর ছাত্রদল নেতা আরিফুল ইসলাম জনি,জেলা ছাত্রদল নেতা মোঃ সোহেল রাড়ি, বরিশাল কৃর্ষি কলেজ ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, তরিকুল ইসলাম তরিক,আকতারুজ্জামান সাব্বির, তৌফিকুল ইসলাম তুহিন,শহদেব শর্মা, রাহাত খান।

প্রতিবাদ সমাবেশ শেষে দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছির বেড় করার চেষ্ঠা করা হলে তা পুলিশের বাধায় পন্ড হয়ে যায়।

এছাড়া একই দাবীতে জেলা ও মহানগর সহ বিএম কলেজ ছাত্রদল নগরীর বিভিন্ন সড়কে পুলিশের চোখ এড়িয়ে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net