, ,

শিরোনাম :
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ
বরিশালে বান্ধবীর বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

বরিশালে বান্ধবীর বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

dynamic-sidebar

বরিশালে বান্ধবীর বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে এ্যা‌নিটা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় এ্যানিটার মৃত্যু হয়। বিষয়টি জানিয়েছেন হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইউনিট-১ এর চিকিৎসক ডা. নাহিদ। আত্মহননকারী এ্যানিটা বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসিন্দা মাইকেলের মেয়ে এবং সরকারি ব‌রিশাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, দুপুর আড়াইটার দিকে নগরের বটতলা আদমআলী হাজী গলির চারতলা বিশিষ্ট আরআর ম্যানশনের ভবনের ছাদ থেকে লাফিয়ে তিনি আত্মহননের চেষ্টা করেন। তাৎক্ষণিক তাকে মুমুর্ষু অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। কলেজছাত্রীর বান্ধবী আরআর ম্যানেশনের ভাড়াটিয়া স্বপনের মেয়ে শ্রেয়া সাংবাদিকদের বলেন, ‘দুপুরে এ্যানিটা তার বাসার সামনে এসে কল দেয়। বাথরুমে থাকায় ফোন ধরতে না পারায় এ্যানিটা ঘরে না ঢুকে সরাসরি চতুর্থ তলায় ছাদে চলে যায়।’ তিনি বলেন, ‘বাথরুম থেকে বের হয়ে ঘরে গিয়ে মোবাইলে এ্যানিটার একটি এসএমএস দেখে দেরি না করে দ্রুত দৌড়ে ছাদে চলে যাই। কিন্তু পৌঁছানোর আগেই এ্যানিটা ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। তবে তার মোবাইলটি ছাদেই পড়ে ছিলো।’ এ বিষয়ে কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) সত্য রঞ্জন খাসকেল বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে অফিসারও পাঠানো হয়েছে। তবে এটি সত্যিই আত্মহত্যা, নাকি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তা তদন্তসাপেক্ষে বেরিয়ে আসবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net