বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৮

শিরোনাম :
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

dynamic-sidebar

চট্টগ্রামঃ


আজ দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।
আহতরা হলেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী মো. সোহেল (২৫), ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মনির (২২) ও অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ইমন (২০)।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা জানান, চট্টগ্রাম কলেজ থেকে দুপুর দেড়টার দিকে আহত অবস্থায় তিন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা চমেক হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসের মূল ফটকের বাইরে সবুজ গ্রুপ ও দোলন গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে দু’গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত দু’গ্রুপই যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর অনুসারী হিসেবে পরিচিত।এ প্রসঙ্গে নুর মোস্তাফা টিনু জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে সিনিয়র-জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বাকবিতণ্ডা হয়েছে। তা নিজেদের সমাধান করে নেওয়া হয়েছে। এখানে কোন গ্রুপের মারামারি হয়নি। সকলেই ছোট ভাই, ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net