বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৮

শিরোনাম :
বরিশালে জয় বাংলা এ্যাওয়ার্ড অর্জন করায় বিওয়াইএসকে সংবর্ধনা প্রদান

বরিশালে জয় বাংলা এ্যাওয়ার্ড অর্জন করায় বিওয়াইএসকে সংবর্ধনা প্রদান

dynamic-sidebar

নসবনারীদের প্রতি সহিংসতা বন্ধের লক্ষ্যে ২০১৪ সালে কার্যক্রম শুরু করা সংগঠন বরিশাল ইয়ুথ জয় বাংলা ইযুথ অ্যাওয়ার্ড অর্জন করায় সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল নগরীর গ্রান্ড পার্কে তারণ্যর প্রদীপের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেণ তারণ্যের প্রদীপের ফাউন্ডার যুবরত- সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, জেলা প্রশাসক হবিবুর রহমান, উপ-কমিশনার (গোয়েন্দা ও ট্রাফিক) উত্তম কুমার পাল, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ভিকটিম সাপোর্ট সেন্টার ও কাউনিয়া থানা) শাহানাজ পারভীন। প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন- তারণ্য সবসময় ইতিবাচক মাত্রা বহন করে। একে সঠিকভাবে ব্যবহার করতে হবে। মনে জোর ইচ্ছা থাকলে সাফল্য আসবেই। বিশেষ অথিতির বক্তব্যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন বলেন- ভালো কিছু অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিন পুরোন হবেই। সাফল্যের কোন শেষ নেই। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের তরুন নেতা সেরনিয়বাত আশিক আবদুল্লাহসহ বরিশাল ইয়ুথ সোসাইটি ও তারণ্যের প্রদীপের সদস্যরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net