, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
বিগ ব্যাশে সুযোগ পেলেন বাংলাদেশের রুমানা-খাদিজা

বিগ ব্যাশে সুযোগ পেলেন বাংলাদেশের রুমানা-খাদিজা

dynamic-sidebar

বাংলাদেশের নারী ক্রিকেটে নতু মাইলফলক রচিত হলো আজ। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে এতদিন বাংলাদেশ থেকে খেলেছেন কেবল সাকিব আল হাসান। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছেন আরও দু’জন। তবে এই বিগ ব্যাশ লিগ পুরুষদের নয়, নারীদের। বাংলাদেশ থেকে এই লিগে যোগ দিচ্ছেন দুই নারী ক্রিকেটার- রুমানা আহমেদ এবং খাদিজাতুল কুবরা।

বাংলাদেশের এই দুই নারী ক্রিকেটার কিন্তু একই দলে খেলছেন না। বাংলাদেশ দলের অধিনায়ক রুমানা খেলবেন ব্রিজবেন হিটের হয়ে। আর খাদিজাতুল কুবরা খেলবেন মেলবোর্ন স্টারসে। বিগ ব্যাশে খেলার জন্য রুমানা অস্ট্রেলিয়া যাবেন ১০ ডিসেম্বর। আর খাদিজা যাবেন ১৬ ডিসেম্বর।

আগেরদিনই বিগ ব্যাশে সুযোগ পাওয়ার খবর পেয়েছিলেন রুমানা-খাদিজারা। আজ রাতে জাগো নিউজের সঙ্গে আলাপকালে রুমানা বলেন, ‘খুব ভালো লাগছে। বিগ ব্যাশে খেলতে পারবো- এ সংবাদ শোনার পর খুব খুশি লাগছে। এতে এটাই প্রমাণ হয় যে, আমরা ধীরে ধীরে উন্নতি করছি। আমাদের বিশ্বাস ছিল বিদেশি লিগগুলোতে খেলার সুযোগ পাব। এবার সেই বিশ্বাস বাস্তবে রুপ পেলো। বিসিবির কাছ থেকেই শুনেছি, বিগ ব্যাশে সুযোগ পাওয়ার। আর জানি ১০ তারিখ যাচ্ছি আমি। এর বেশি কিছু এখনও জানি না। তবে, সেখানে গিয়ে ভাল করার ব্যাপারে আশাবাদী আমি। আশা আছে সবগুলো ম্যাচেই সুযোগ পাবো। সুযোগ পেলে তো অবশ্যই ভালো কিছু করার লক্ষ্য থাকবে।’

তবে বাংলাদেশ নারী দলের ভারত সফরের কথা রয়েছে এরই মধ্যে। তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার জন্য ২৩ নভেম্বর ভারত সফরে যাওয়ার কথা নারী ক্রিকেট দলের। এ জন্য বিকেএসপিতে এক সপ্তাহের ক্যাম্প করেছেন তারা। সফর শেষ হবে ১৭ ডিসেম্বর।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net