বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪০

শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার হুমকির মুখে কুয়াকাটা সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্স শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন বরিশালে দুই সড়কে জলাবদ্ধতা কমছেই না ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৭০ বাঁকে ‘মৃত্যুফাঁদ’
বরিশাল ঝালকাঠিসহ ৯টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় আসছে

বরিশাল ঝালকাঠিসহ ৯টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় আসছে

dynamic-sidebar

বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ঝালকাঠি ও বরগুনাসহ দেশের ৯টি জেলা শহর খুব শিগগিরই রেল নেটওয়ার্কের আওতায় আসছে। আগামী ২০২২ সালের মধ্যে দেশের এই জেলাগুলোকে রেলওয়ের আওতায় যে কোন মূল্যে নিয়ে আসতে চায় সরকার। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য আ ফ ম বাহাউদ্দিনের নাছিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মো. মুজিবুল হক একথা জানান।

এছাড়াও সরকার আগামী ২০৩০ সালের মধ্যে দেশের আরও ১৫টি জেলাকে রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আনতে প্রকল্প গ্রহণ করেছে।

তিনি বলেন, রেলওয়ের যেসব প্রকল্প চলমান রয়েছে সেগুলো বাস্তবায়িত হলে ২০২২ সালের মধ্যে দেশের ৯টি জেলা রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আসবে। জেলাগুলো হলো-মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, সাতক্ষীরা, বরিশাল, বান্দরবান, কক্সবাজার ও নড়াইল।

রেলপথমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ রেলওয়ে করিডোর ডাবল লাইনে উন্নীতকরণ, বিদ্যমান রেলপথের মানোন্নয়ন, রোলিং স্টক সমস্যা দূরীকরণ, জনবলের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশে রেলওয়ের আয় বৃদ্ধি তথা বাংলাদেশ রেলওয়ের সার্বিক উন্নয়নের জন্য ২০১০ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত ২০ বছরে বাস্তবায়নের জন্য রেলওয়ে মহাপরিকল্পনা সরকার অনুমোদন করেছে।

এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের শেরপুর, ঝালকাঠি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পটুয়াখালী ও বরগুনা জেলাকে রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আসবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net