বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৮

শিরোনাম :
বরিশালে কলেজছাত্র খুন, খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

বরিশালে কলেজছাত্র খুন, খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

dynamic-sidebar

বরিশালের গৌরনদী পৌর এলাকার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় সাকির গোমস্তা নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় বুধবার দুপুরে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সাকির ওই কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও আশোকাঠী মহল্লার বাসিন্দা আইউবআলী গোমস্তার পুত্র।

এদিকে নিহত সাকিরের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বেলা ১১ টায় কলেজ চত্বরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আর দুপুরে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসালাম ও র‌্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার স্থানীয় বখাটে সোহেল, ইলিয়াস, সুজন ও এমরান মীরসহ কতিপয় বখাটে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজে এসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়কে লাঞ্ছিত করে।  ওই সময় কলেজছাত্র সাকিব প্রতিবাদ করলে বখাটেরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে মুমূর্ষু অবস্থায় আহত সাকিবকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে সাকির মারা যায়।

গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম  জানান, এ ঘটনায় সাকিরের মা বাদী হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net