শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৫

শিরোনাম :
সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
রোহিঙ্গা সংকট : বাংলাদেশ-মিয়ানমার চুক্তি হতে পারে বৃহস্পতিবার

রোহিঙ্গা সংকট : বাংলাদেশ-মিয়ানমার চুক্তি হতে পারে বৃহস্পতিবার

dynamic-sidebar

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন রাজ্য ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর দফতরের কর্মকর্তা কিয়াও টিন্ট সুয়ের সঙ্গে আলাপের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ইউএনবিকে এ কথা জানিয়েছেন।

বুধবার বিকেল ৫টা ১০ মিনিট থেকে শুরু হওয়া বৈঠকে ৬টা ২০ মিনিট পর্যন্ত দু’দেশের মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে কথা হয়।

পররাষ্ট্রসচিব মুহাম্মদ শহিদুল হক, ইয়াঙ্গুনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ সুফিউর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগেও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাখাইন রাজ্য ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ম্যারাথন বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার অং সান সু চির সঙ্গে এ ব্যাপারে চূড়ান্ত আলোচনা করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বুধবার থেকে মিয়ানমারের সঙ্গে এ ব্যাপারে দুদিনের দীর্ঘ বৈঠক শুরু হয়ে চলমান রয়েছে। চুক্তি স্বাক্ষর হওয়ার ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বেশ আশাবাদী।

সূত্র : ইউএনবি

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net