শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০০

শিরোনাম :
সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
মৎস্য কর্মকর্তার জাটকা আটক নিয়ে নাটক বিলির নামে হরিলুট

মৎস্য কর্মকর্তার জাটকা আটক নিয়ে নাটক বিলির নামে হরিলুট

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা সঞ্জিব সন্যমত ও আমর্ড ব্যটালিয়ানের সহযোগীতা নিয়ে জাটকা মাছ আটক করা হয়। আটকৃত জাটকা নিয়েই প্রতিবারই হয় নাটক। জাটকা ইলিশ আটকের পরেই গয়েব হয়ে যায় অনেক মাছ। ইলিশ মাছ শুধু জনতাই নেয় সেটাও না এবার আমাদের ক্যামেরায় ধরাপড়লো মৎস্য ভবনের কর্মচারীরাও গাড়ীর পিছনে লুকিয়ে রাখার দৃশ্য। শুধু সেটাই সোর্স এর নামে আগেই পাছ হয়ে গেছে বেশ কয়েক মন মাছ। তবে এসব দৃশ্য সাংবাদিকদের ক্যামেরায় ধরা পরার পরে নানা ভাবে জাটকা ইলিশ নিয়ে চলে এ নাটক। জাটকা মাছ আটক হয় রাত ৮ টার দিকে আর সেটা বিলি হয় রাত ১০ টার দিকে। অভিযোগ উঠেছে অভিযান পরিচালনাকারী মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামতের বিরুদ্ধে। তিনি সোর্সের নামে অনেক মাছ আগেই সরিয়ে দিয়েছে। তবে নির্ভরযোগ্য সূত্র বলছে সেই জাটকা ইলিশ নগরীতেই বিক্রি হয়। বিক্রিত জাটকা ইলিশের ভাগা পাবেন তিনি। গণমাধ্যমকর্মীর বিশ্বস্ত সূত্র বলেন, এভাবে সঞ্জিব সন্যামত প্রায়ই এই কাজ করে থাকেন। তবে আমাদের ফটো সাংবাদিকদের ক্যামেরা বন্ধ রাখার জন্য নানা বিহীত চেষ্টা চালিয়ে ব্যর্থ হন সঞ্জিব সণ্যামতসহ তার সহকর্মীরা। তবে এই জাটকার ভাগা চলে আসে কথাকথিত কিছু সাংবাদিকের ব্যাগেও। এমন একটি ঘটনা নিয়ে নগরী এখনো তোলপার হয়ে রয়েছে। সাংবাদিক সংবাদ সংগ্রহ আর ছবি তোলার ফাকে মেরে দেয় তাদের ব্যাগ আর এসেই পক্ষে সংবাদ ছাপানোর কাজে ব্যস্ত হয়ে পরে। বিষয়টি নিয়ে অভিযুক্ত সঞ্জিব সণ্যামতের সাথে সেল ফোন নাম্বার০১৭৩৫……৪৬ যোযোগের চেষ্টা করা হলে তিনি তার ব্যবহৃত ফোনটি রিসিভ করেন নি। এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাজদার রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও তার মোবাইল নং(০১৭১৫……..৬৯) নাম্বারটি রিসিভ করে নি। এদিকে ঘটনাস্থলে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ন কবির। তিনি হাজির হওয়ার পরে বেশ কিছু এতিম খানা ও দুস্থ্যদের মাঝে জাটকা ইলিশ বিতরন হয়। তবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট’রা যখনই ঘটনা স্থলে যায় তখনই সব কিছুই ঠিকঠাক মত চলে। এর আসল কারন অনুসন্ধানে গিয়ে দেখা মিলেছে নানা কাহিনী। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ন কবির জানান, মাছ আটকের সাংবাদ পেয়ে সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে এতিমখানা আর দুস্থ্যদের মাঝে মাছ বিতরন করি। অপরদিকে এঘটনায় আটজনকে আটক করা হয়েছে বলে মৎস্য ভবন সূত্রে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃত আট জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানা যায় নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net