রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২১

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল

dynamic-sidebar

“খ” ও “গ” ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে আগামীকাল থেকে শুরু হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম। ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার অংশ হিসেবে দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমবারের মত বরিশাল বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামার স্থাপন করা হয়েছে ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস এর অপব্যবহার রোধে ।

এছাড়া ভর্তি পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে বরিশালবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, সাংবাদিক, পরীক্ষার্থী এবং অভিভাবকদের নিকট সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে। চলতি ২০১৭-১৮

শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২২ টি বিভাগের ১,৩৭৫টি আসনের বিপরীতে ৩২,২২১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

আগামীকাল ২৪ নভেম্বর সকাল ১০:০০-১১:০০ টা পর্যন্ত “খ” ইউনিট এবং বিকাল ৩:০০-৪:০০ টা পর্যন্ত “গ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় ইউনিটের (খ ও গ) সবগুলো পরীক্ষাই বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রবেশপত্রে (ডাউনলোডকৃত) পরীক্ষার হলে প্রবেশ এবং পরীক্ষার শৃঙ্খলা সংক্রান্ত বিস্তারিত তথ্য সন্নিবেশিত হয়েছে। অনুগ্রহপূর্বক এ সংক্রান্ত নির্দেশনা মেনে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাসসহ যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-

(http://admission.eis.bu.ac.bd, www.barisaluniv.edu.bd এবং www.barisaluniv.ac.bd) পাওয়া যাবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net