শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৫

শিরোনাম :
সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
জিয়াউর রহমানের ছোট ভাই কামাল আর নেই

জিয়াউর রহমানের ছোট ভাই কামাল আর নেই

dynamic-sidebar

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই কামাল আহমেদ মারা গেছেন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর বাসাবোর বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস‌্য শামসুদ্দিন দিদার রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন।

প্রয়াত জিয়াউর রহমান ছিলেন পাঁচ ভাইর মধ্যে দ্বিতীয়। তাদের কোনো বোন নেই। তাদের বাবা মনসুর রহমান এবং মা জাহানারা খাতুন ওরফে রানী। জিয়াউর রহমানের ভাইদের মধ্যে সবার ছোট ছিলেন কামাল আহমেদ। তার চার ভাই আগে মারা গেছেন।

কামাল আহমেদ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক হিসেবে ২০০৬ সালে অবসরে যান। তখন থেকে তিনি বাসাবোর একটি বাসায় একা থাকতেন। কামাল আহমেদের বাসায় একজন গৃহকর্মী ছিলেন বলে জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net