, ,

শিরোনাম :
ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ
সংসদ নির্বাচনের আগেই সবার হাতে স্মার্ট কার্ড

সংসদ নির্বাচনের আগেই সবার হাতে স্মার্ট কার্ড

dynamic-sidebar

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ভোটারের হাতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) তুলে দেবে নির্বাচন কমিশন (ইসি)। তিনি জানান, একাদশ সংসদ নির্বাচনের আগে সব ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হবে।’

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ বছর ভোটার নিবন্ধন সম্পর্কে তিনি বলেন, এবার ভোটার তালিকা হালনাগাদের মোট ৩৩ লাখ ২৯ হাজার ১৯৯ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ৪১ হাজার ৪৮৪ জন এবং নারী ভোটার নিবন্ধিত হয়েছেন ১৬ লাখ ৮৭ হাজার ৭১৫ জন।

তিনি আরো জানান, ২০১৫ সালের আগাম তথ্যের ভিত্তিতে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে আরো ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন। সব মিলিয়ে এবার ভোটার তালিকায় যোগ হবে ৪২ লাখ ৯১ হাজার ৪৯৫ জন ভোটার। এছাড়া এবার মৃত হিসেবে কর্তন করা হচ্ছে ১৫ লাখ ১৬ হাজার ৩৮ জন ভোটারের নাম। যা মোট ভোটার থেকে কর্তন করা হবে যোগ করেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net