, ,

শিরোনাম :
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
বরিশাল সিটি কর্পোরেশনে সিডিসির কার্যক্রম বন্ধের নির্দেশ

বরিশাল সিটি কর্পোরেশনে সিডিসির কার্যক্রম বন্ধের নির্দেশ

dynamic-sidebar

সরকারের প্রকল্প অনুমোদন ছাড়াই অবৈধভাবে উন্নয়ন সহযোগী সংস্থার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে বরিশাল সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। গত ২২ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এমন তথ্য জানা যায়। তাতে আরো উল্লেখ করা হয় যে বরিশাল, রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশনের অনুমোদনহীন প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম চালানো কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহনের জন্যও বলা হয়েছে। জানাযায়- বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন দরিদ্র বিমোচনের লক্ষ্যে যুবক-যুবতীদের বিভিন্ন কর্মমূখী শিক্ষার প্রশিক্ষণ, শিক্ষা সহায়তার মাধ্যমে কর্মসংস্থানের সাহায্যে অংশিদারিত্বের দারিদ্র বিমোচন প্রকল্প (টচচজ) নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি গঠনের মাধ্যমে ২০০৪ সাল থেকে কাজ করে আসলেও গত ৪ বছর পূর্বে তা বন্ধ করে দেয়া হয়। কিন্তু পরবর্তিতে চলতি বছরের মাঝামাঝি সময় এসে জাতীয় নগর দারিদ্র্য দূরিকরণ প্রকল্প নামে সরকারের অনুমোদন ব্যতিতই আবার অবৈধভাবে কার্যক্রম চালু হয়। এ বিষয়ে টাউন ম্যানেজার অসিম কুমার সাহা জানান- নগর দারিদ্র্য দূরিকরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করার কথা থাকলেও সরকারীভাবে কার্যক্রম না চালানোর কথা শুনে তা বন্ধ রেখেছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net