‘সবাই মিলে এগিয়ে চলি, নারী নির্যাতন বন্ধ করি’ এশ্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতীক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন পর্ষদ বরিশাল। শনিবার বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্ম,ুখ সদররোডে একর্মসূচি পালন করে। বরিশাল মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মহিলা বিষয়ক কর্মকর্তা রাসিদা বেগম,আনোয়ার জাহিদ, জীবন কৃষ্ণ দে, অধ্যাপিকা শাহ সাজেদা, রহিমা সুলতানা কাজল,পূস্প রানী চক্রবর্তী, অধ্যাপিকা টুনু রানী কর্মকার, নুরজাহান বেগম, হাসিনা বেগম নিলা, শুভংকর চক্রবর্তী প্রমুখ । ২৫ নভেম্বর আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোদ দিবস পালন সহ আগামী ১০ই ডিসেম্বর পর্যন্ত ১৬দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করবে সম্মিলিত আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন পর্ষদ বরিশাল কমিঠি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply