মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১১

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
এবার ৮৬ প্রেক্ষাগৃহে ‘প্রেমী ও প্রেমী’

এবার ৮৬ প্রেক্ষাগৃহে ‘প্রেমী ও প্রেমী’

dynamic-sidebar

প্রেমের গল্প নিয়েই বেশি সিনেমা নির্মাণ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু। এবার তিনি নির্মাণ করেছেন ‘প্রেমী ও প্রেমী’ শিরোনামের সিনেমা। এতে  জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। আগামীকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সিনেমাটি সারাদেশে মোট ৮৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় শুভ-ফারিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক আমান রেজা।

কয়টি হলে সিনেমাটি মুক্তি পাবে জানতে চাইলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ রাইজিংবিডিকে বলেন, ‘এখন পর্যন্ত ৮৬টি হল বুকিং হয়েছে। হল সংখ্যা আর বাড়াতে চাচ্ছি না। আমাদের ইচ্ছে ছিল ৫০টি হলে সিনেমাটি বুকিং দিব। পরের সপ্তাহে বাকি হলে মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল।’

তিনি আরো বলেন, ‘প্রেমী ও প্রেমী সিনেমার গল্প ও নির্মাণ ভালো হয়েছে। দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি চলবে বলে আশা করছি।’

ইতোমধ্যে এ সিনেমার কয়েকটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে গানগুলো বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি সিনেমাটি বিনাকর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।

এদিকে ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ গত বছর মুক্তি পায়। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা’সহ মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমাগুলো ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করেছে।

অন্যদিকে আরিফিন শুভ অভিনীত সর্বশেষ ‘নিয়তি’ শিরোনামের সিনেমাটি গত ১২ আগস্ট সারাদেশে মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জলি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net