বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১১

শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার
চরমোনাইতে রোববার থেকে বার্ষিক ওয়াজ মাহফিল শুরু

চরমোনাইতে রোববার থেকে বার্ষিক ওয়াজ মাহফিল শুরু

dynamic-sidebar

বরিশালের চরমোনাই পীরের বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল রবিবার শুরু হচ্ছে। রোববার বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম পীরসাহেবের আমবয়ানের মধ্য দিয়ে মাহফিল শুরু হবে।

মাহফিলে অংশ নিতে ইতিমধ্যে কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ্রাসার মাঠসহ আশপাশের বিরাট এলাকাজুড়ে মুসল্লিরা সমবেত হয়েছেন। উদ্বোধনী বয়ানে শরীয়ত ও মারেফত এবং মাদ্রাসা সম্পর্কে বয়ান রাখা হবে।

চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এছাহাক মোহাম্মদ আবুল খায়ের জানান, বার্ষিক তিন দিনের মাহফিলে মোট সাতটি বয়ান হবে। এর মধ্যে পাঁচটি বয়ান করবেন চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম ও দুটি বয়ান করবেন পরীরের ভাই মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম।

এ ছাড়া দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী, বাহরাইনের শায়খ আবদুর রহমান, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মুফতি সৈয়দ মো. আবুল খায়ের, মরহুম পীর সাহেবের খলিফা মাওলানা আবদুর রশিদ (পীর সাহেব বরগুনা), আল্লামা নুরুল হুদা ফয়েজী (পীর সাহেব কারীমপুর) এবং অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ (পীর সাহেব খুলনা)।

মাহফিলের দ্বিতীয় দিন সোমবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন এবং তৃতীয় দিন মঙ্গলবার ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হবে।

মুসল্লিদের জন্য মোট চারটি মাঠে প্রায় ১০ বর্গকিলোমিটার প্যান্ডেল করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ-র‌্যাব ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে হাই ভোল্টেজ অটো জেনারেটর। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি হাসপাতাল রয়েছে। মাহফিলের বয়ান www.charmonaivs.net/live এই ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করা হয়েছে। আগামী মঙ্গলবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net