শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
আমি সৎ, ক’জন রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবে?

আমি সৎ, ক’জন রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবে?

dynamic-sidebar

কতজন রাজনীতিবিদ আছে বুকে হাত দিয়ে বলতে পারবে যে সৎ। আমরা রাজনীতিবিদরা যদি দুর্নীতি মুক্ত থাকি তাহলে দেশে দুর্নীতি অর্ধেক কমে যাবে। বঙ্গবন্ধু যে সাহস ও সততার দৃষ্টান্ত রেখে গেছেন তা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। রাজনীতিবিদরা যদি বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলে তাহলে দেশে দুর্নীতি কমে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর বিএমএ ভবনের অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনোস্কো স্বীকৃতি উপলক্ষে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর কন্যা সততার প্রমাণ দিয়েছেন। যা এখন আন্তর্জাতিক ভাবে স্বীকৃতী হয়েছে। বঙ্গবন্ধুর পরিবারের নামে কোন মানিলন্ডারিংএর অভিযোগ নেই। হাওয়া ভবনে বসে দুর্নীতি করেনা। এই পরিবার থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

কাদের বলেন, আওয়ামী লীগের নেত্রীর সততা দক্ষতার কারণে আবার জনগন ভোট দিবে। বিএনপি কখনো বলে ৪০ সিট আমাদের দিয়ে দিচ্ছে আবার কখনো বলে ২৫ সিট দিয়ে দিচ্ছে। এরা কি গণক হয়ে গেছে। এরা তো ২০০৮ সালে বলেছিল আমরা ৩০ সিট পাব। কিন্তু তারাই পেয়েছে ৩০সিট। আওয়ামী লীগের আমলে অনেক কাজ হয়েছে। ঢাকা চট্টগ্রাম চার লেন সড়ক, পদ্মা সেতু হচ্ছে, মেট্রোরেলের কাজ চলছে। বিএনপির এমন কি উন্নয়ন করেছে যে জনগন তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে? তাদের শুধু আছে হাওয়া ভবনে দুর্নীতি লোটপাট।

রংপুর সিটি করপোরেসন নির্বাচন যেন অবাদ,নিরপক্ষ এবং সুষ্ঠু হয় সে জন্য নির্বাচন কমিশনকে সব ধরণের সহায়তা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, কুমিল্লা, নারায়ণগঞ্জ সিটি করপোরেসনে যেমন ভাবে সরকার নির্বাচন কমিশনকে সহযোগীতা করেছে। ঠিক সেই ভাবেই রংপুরে সিটি করপোরেসন সহযোগীতা করবে সরকার।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং তথ্য ও গবেষণা উপ-কমিটির চেয়ারম্যান সাইদুর রহমান খানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। এছাড়াও বক্তব্য দেন ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিয়েট্রিক কালদুন, অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net