বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩

শিরোনাম :
ববিতে ভর্তি পরীক্ষায় ৮৪.৪০ শতাংশ শিক্ষার্থীর ফেল

ববিতে ভর্তি পরীক্ষায় ৮৪.৪০ শতাংশ শিক্ষার্থীর ফেল

dynamic-sidebar

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই প্রকাশিত ফলাফলে ‘ক’ ইউনিটে পাসের হার ১৯.৭৯ শতাংশ, ‘খ’ ইউনিটে পাসের হার ৮.২২ শতাংশ এবং ‘গ’ ইউনিটে পাসের হার ১৩.০১ শতাংশ।

ফলাফল বিশ্লেষণ করে পাওয়া গেছে ৩টি ইউনিটে ফেলের হার ৮৪.৪০ শতাংশ। পাস করেছে মাত্র ১৫.৬০ শতাংশ।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে সাংবাদিকদের সম্মুখে এই ফল প্রকাশ করা হয়।  যদিও আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে ফলাফল প্রকাশ করেছেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।

ওই সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, ফলাফল প্রস্তুতকরণ ও তথ্য প্রদান ইউনিটের সমন্বয়ক সিএসই বিভাগের চেয়ারম্যান বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি শেরে-বাংলা হলের প্রভোস্ট মো. ইব্রাহীম মোল্লা, সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া, বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত সবার উদ্দেশ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ই একমাত্র পথিকৃৎ যেখানে ভর্তি পরীক্ষা পদ্ধতিতে প্রচলিত ‘ঘ’ ইউনিট বাতিল করা হয়েছে এবং ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে পরীক্ষা কেন্দ্রে অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামার স্থাপন করেছে।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.eis.bu.ac.bd এ পাওয়া যাবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net