বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৯

শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার
বরিশালে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধনা

বরিশালে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধনা

dynamic-sidebar

বাবুগঞ্জে বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই ফুলেল সংবর্ধনা শেষে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, নিকাহ রেজিস্ট্রার ও কাজীসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। বাবুগঞ্জের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান বলেন, দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। বর্তমানে মাদকসহ বিভিন্ন আগ্রাসন প্রতিরোধ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবাই যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করলে তবেই এগিয়ে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন ও বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী,

সহকারী কমিশনার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মাহমুল হাসিব, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, বিমানবন্দর থানার ওসি (তদন্ত) এম.আর মুকুল, প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, সরদার তারিকুল ইসলাম, সরোয়ার মাহমুদ, জাতীয় পার্টির সভাপতি মাকিতুর রহমান কিসলু, ইমাম সমিতির সভাপতি মাওলানা আঃ হান্নান খান, ক্রীড়া সংস্থার আহবায়ক শাহজাহান মানিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান সুরুজ, অফিস সুপার অনীতা সরকার প্রমুখ। মতবিনিময় সভায় আগে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামানকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিমানবন্দর থানা পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের হাতে যৌথ সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন এবং ইউএনও মোঃ সাঈদুজ্জামান খান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net