, ,

শিরোনাম :
বিসিসি’র ২২ নম্বর ওয়ার্ডের অলি-গলিতে মাদকের ছায়া বরিশাল প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্নের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার

মেসির মূল্য ৭০০০ কোটি টাকা!

dynamic-sidebar

বার্সেলোনা ফুটবল ক্লাবে ক্যারিয়ার শেষ করতে চান, এমন প্রত্যয় বেশ কবার ব্যক্ত করেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। এবার ২০২১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সাথে চুক্তি করলেন তিনি।

বার্সেলোনার সাথে আগের চুক্তির বাকি ছিলো এক বছর, নতুন চুক্তিতে মেসির বাইআউট ক্লজ রাখা হয়েছে বা মেসিকে কিনতে হলে যেকোন ক্লাবকে খরচ করতে হবে ৭০০ মিলিয়ন ইউরো বা সাত হাজার কোটি টাকা। পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিনতে খরচ করতে হবে সর্বোচ্চ এক বিলিয়ন ইউরো বা দশ হাজার কোটি টাকার কিছুটা বেশি।

লিওনেল মেসি পাঁচ বার ব্যালন ডি অর জিতেছেন, বার্সেলোনার হয়ে ৬০২টি ম্যাচ খেলে ৫২৩টি গোল করেছেন। ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন মেসি, এরপর ক্লাবটির হয়ে আটটি স্প্যানিশ লিগ এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি।

নতুন চুক্তির পর লিওনেল মেসি বলেন, আমার লক্ষ্য হবে আরো বেশি অর্জন এবং ইতিহাস তৈরি করা। আমি সৌভাগ্যবান এই দলটির হয়ে অনেক কিছু জিতেছি এবং ভবিষ্যতে আরো জিতবো বলে আশা রাখি। আমি এই ক্লাবের হয়ে খেলে খুশি, এটি আমার ঘর। আমার স্বপ্ন ছিলো বার্সেলোনায় থেকে ক্যারিয়ার শেষ করা এবং এখন আমি সেই স্বপ্নের কাছাকাছি।”

এর আগে জুলাই মাসে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ মেসির সাথে নতুন চুক্তির ঘোষণা দেয়, কিন্তু মেসি সেই প্রাথমিক অফারটি নাকচ করে দিয়েছিলেন। মেসিকে “ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার” আখ্যা দিয়ে তার নতুন মূল্য সম্পর্কে বার্সেলোনার ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমু বলেন, ফুটবল বিশ্বের পরিবর্তনশীল অবস্থার কথা বিবেচনায় রেখে এই বাইআউট ক্লজ রাখা হয়েছে। বাইআউট ক্লজ পরিবর্তন করতেই হতো, এটি এখন ৩০০ মিলিয়ন থেকে ৭০০ মিলিয়নে পৌঁছেছে। এটা আমাদের জন্য গর্বের বিষয় মেসি ক্লাবকে ভালোবাসে এবং সে আমাদের সাথে থাকছে।

গত মৌসুমে ৩৭টি গোল দেন মেসি। ইউরোপের যে কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার ইউরোপিয়ান গোল্ডেন শু জেতেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net