শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৭

শিরোনাম :
সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
বরিশালে ডায়াগনস্টিক কর্মচারী সুমাইয়ার আত্মহত্যা

বরিশালে ডায়াগনস্টিক কর্মচারী সুমাইয়ার আত্মহত্যা

dynamic-sidebar

বরিশালে শহরে সুমাইয়া আক্তার (২০) নামে এক ডায়াগনস্টিক কর্মচারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত রোববার দিবাগত মধ্যরাতে শহরের ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া বরিশাল শহরের সদররোডস্থ বাটারগলি এলাকার কনিকা ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনে কর্মরত ছিলেন।

তার স্বামীর নাম কামরুজ্জামান। তিনি রাজধানীর আবুল খায়ের কোম্পানিতে চাকরি করেন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. আবুল কালাম আজাদ স্বজনদের বরাত দিয়ে জানান, রোববার রাতে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ সুমাইয়া আক্তার।

ওই সময় পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

পরবর্তীতে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বরিশাল কেতায়ালি পুলিশ জানিয়েছে- সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় তার মরদেহের সুরতহাল শেষে করা হয়েছে। কিন্তু স্বজনেরা মরদেহের ময়নাতদন্ত করতে রাজি হচ্ছে না। যে কারণে মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে সংশ্লিষ্ট বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মজিবর রহমান নিহত গৃহবধূর মায়ের বরাত দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, সুমাইয়া ইতিপূর্বে আরও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে- তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন জানিয়েছেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net