, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
রুপাতলীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

রুপাতলীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

dynamic-sidebar

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় দ্রুত গতির অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী মীম (০৬) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকার পুরাতন র‌্যাব অফিস সম্মুখ বরিশাল ঝালকাঠি সড়কে এই ঘটনা ঘটে।

নিহত শিশু মীম হাউজিং এলাকার ইউসুফ খানের মেয়ে।

খবর পেয়ে বরিশাল কোতয়ালি পুলিশ ঘটনাস্থলে গেলেও অটোরিকশা বা চালকে আটক করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- ইউসুফ খান শিশু মেয়ে মীমকে নিয়ে মোটরসাইকেযোগে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গ্যাসচালিত একটি অটোরিকশা দ্রুত গতিতে ছুটে এসে মোটরসাইকেলের পিছনে ধাক্কায় দেয়।

এতে মোটরসাইকেল থেকে শিশুটি পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে উদ্ধার করে মেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎস মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন- পেছন থেকে ধাক্কা দিয়ে অটোরিকশাটি দ্রুত পালিয়ে যায়। যে কারণে আটক করা সম্ভব হয়নি।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net