বরিশাল নগরীর রুপাতলী এলাকায় দ্রুত গতির অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী মীম (০৬) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকার পুরাতন র্যাব অফিস সম্মুখ বরিশাল ঝালকাঠি সড়কে এই ঘটনা ঘটে।
নিহত শিশু মীম হাউজিং এলাকার ইউসুফ খানের মেয়ে।
খবর পেয়ে বরিশাল কোতয়ালি পুলিশ ঘটনাস্থলে গেলেও অটোরিকশা বা চালকে আটক করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- ইউসুফ খান শিশু মেয়ে মীমকে নিয়ে মোটরসাইকেযোগে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গ্যাসচালিত একটি অটোরিকশা দ্রুত গতিতে ছুটে এসে মোটরসাইকেলের পিছনে ধাক্কায় দেয়।
এতে মোটরসাইকেল থেকে শিশুটি পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে উদ্ধার করে মেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎস মৃত ঘোষণা করেন।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন- পেছন থেকে ধাক্কা দিয়ে অটোরিকশাটি দ্রুত পালিয়ে যায়। যে কারণে আটক করা সম্ভব হয়নি।’
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply