বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৯

শিরোনাম :
অন্ধকারে রসুলপুরবাসী, বিদ্যুৎ সংযোগের দাবিতে বিক্ষোভ

অন্ধকারে রসুলপুরবাসী, বিদ্যুৎ সংযোগের দাবিতে বিক্ষোভ

dynamic-sidebar

বরিশালের রসুলপুর কলোনীতে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল জেলা শাখার বাসদের সংগঠক মনিষা চক্রবর্তী।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক এ এইচ এম ইমন এবং জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন- বরিশাল সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর কলোনীতে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস। তারা ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হলেও নাগরীক সুবিধা প্রাপ্তির তালিকায় শূন্যে রয়েছেন।

বক্তারা আরও বলেন- ৭ বছর আগে রসুলপুর এলাকায় বাণিজ্যিক মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু নানা কারণে গত আগস্টে রসুলপুর এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে তিন মাস যাবত পাঁচ হাজার মানুষ বর্তমানে অন্ধকারে বসবাস করছে।

তাই দ্রুত এ সমস্যার সমাধাণ করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানানো হয়। দ্রুত এর সমাধান না করা হলে আগামী সাতদিনের মধ্যে বরিশাল সিটি করপোরেশন ঘেরাও আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলেও জানান বক্তারা।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net